লন্ডনের মেয়র সাদিক খানের বাবা ছিলেন বাসচালক, মা দর্জি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 May, 2021, 1:22 PM
লন্ডনের মেয়র সাদিক খানের বাবা ছিলেন বাসচালক, মা দর্জি
দ্বিতীয় মেয়াদে যুক্তরাজ্যের রাজধানীর লন্ডনের মেয়র পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন সাদিক খান। ২০১৬ সালে প্রথম মেয়াদে প্রথম মুসলিম হিসেবে মেয়র হন সাদিক খান। এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাজধানীর প্রথম মুসলিম মেয়রও তিনি।
লেবার পার্টির এই প্রার্থী এবারের নির্বাচনে প্রায় ১১ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী শন বেইলিকে।
সাদিক ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন; আর বেইলি পেয়েছেন ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট। খবর বিবিসির।
লন্ডনের মেয়র সাদিক খানের বাবা একজন বাস চালক ছিলেন। মা ছিলেন দর্জি। তার জন্ম পাকিস্তানে। বাস ড্রাইভার বাবার আট সন্তানের একজন সাদিক খানের জন্ম ১৯৭০ সালে দক্ষিণ লন্ডনে।
ভাইবোনদের মাঝে পঞ্চম সাদিক সাউথ লন্ডনের টুটিং এলাকায় বেড়ে