প্রকাশ: Sunday, 9 May, 2021, 1:36 PM সর্বশেষ আপডেট: Sunday, 9 May, 2021, 1:39 PM
রাহুলকে দড়ি দিয়ে বাঁধলেন দিশা, ভিডিও ভাইরাল
বিগ বস-১৪ চলাকালীন বহু দিন ভালোবাসার মানুষকে ছেড়ে থেকেছেন রাহুল বৈদ্যর প্রেমিকা দিশা পারমার। বিগ বস-১৪ শেষ হতেই একসঙ্গে সময় কাটাচ্ছেন এই দুই লাভবার্ড। প্রায়শই এই জুটিকে তাদের ভালোবাসার মুহূর্ত শেয়ার করতে দেখা যায় ইনস্ট্রাগ্রামে। কিন্তু এবার ক'দিন এই জুটিকে আলাদা থাকতে হবে। কারণ রাহুল বৈদ্য এবার খতরোঁ কে খিলাড়ি ১১-য় যোগ দেবেন। তাই দিশার মন খারাপ।
রাহুল তার ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে বাচ্চাদের কোমরে মায়েরা যেভাবে দড়ি বেঁধে রাখে, যাতে সে বাঁধন ছেড়ে কোথাও যেতে না পারে, ঠিক তেমনটাই করেছেন দিশাও।
এই পোস্ট দেখে নেটাগরিকদের বুঝতে একটুও অসুবিধা হয়নি যে রাহুলের সঙ্গে কিছুদিনের বিচ্ছেদ দিশা মেনে নিতে পারছেন না। এছাড়া ভিডিওটি শেয়ার করে সঙ্গীতশিল্পী লিখেছেন তার লেডিলাভ তাকে ছাড়তে চাইছেন না। কারণ, খতরোঁ কে খিলাড়ি ১১ এবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত হবে।
মে মাসের ৭ তারিখে রাহুল দেশ ছাড়বেন। এছাড়াও শো-তে সাপ ও নানাধরনের প্রাণীর সঙ্গে রাহুলকে কাজ করতে হবে, সেই সব নিয়ে চিন্তিত দিশা পারমার।
এই ইনস্ট্রাগ্রাম পোস্টটিকে রাহুলের বহু অনুগামী পছন্দ করেছেন। এছাড়াও প্রাক্তন বিগ বসের প্রতিযোগী শেফালি বগ্গা ও রোশমি বণিক পোস্টটিতে কমেন্ট করেছেন।