|
সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের মানববন্ধন
বাগমারা প্রতিনিধি
|
![]() সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের মানববন্ধন বৃহস্পতিবার সকাল ১০টায় বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হরিতলা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এসএম সামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবিএম হুমায়ুন কবির বাবু,কোষাধক্ষ্য সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাসী, সদস্য সাংবাদিক রুস্তম আলী শায়ের। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের মত সাহসি সাংবাদিক যদি কারাগারে থাকে তাহলে দেশের সকল সাংবাদিকদের জন্য তা অপমানের।তাই দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে। এছাড়াও বক্তারা স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেসা'র দ্রুত পদত্যাগ দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমিত রায়, মিজানুর রহমান, মিনার রহমান মাসুদ, স্বাধিন, স্বপন হোসেন, রকি সহ প্রমূখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
