ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন, নিহত ১৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 11:28 AM

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন, নিহত ১৮

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন, নিহত ১৮

চীনের হেনানপ্রদেশের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রদেশের ঝচেং কাউন্টির স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

ওই বিবৃতিতে আরও বলা হয়, মার্শাল আর্ট সেন্টারটির ইনচার্জকে পুলিশ গ্রেফতার করেছে।

তবে মার্শাল আর্ট সেন্টারের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

চীনে এ ধরনের ঘটনা অহরহ ঘটে। এর আগে ২০০০ সালে ক্রিসমাস ডেতে প্রদেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০৯ জনের মৃত্যু হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status