ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
টানা ৪৩ বার করোনা পজিটিভ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 11:35 AM
সর্বশেষ আপডেট: Friday, 25 June, 2021, 12:04 PM

টানা ৪৩ বার করোনা পজিটিভ!

টানা ৪৩ বার করোনা পজিটিভ!

টানা ৪৩ বার করোনা পজিটিভ হয়েছিলেন ৭২ বছর বয়সী পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা ডেভ স্মিথ। জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তবে ১০ মাস পর ‍তিনি সুস্থ হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল আর বাড়ি ছুটোছুটি করতে হয়েছে ওই ব্যক্তিকে। এভাবে ১০ মাস ছোটাছুটির পর অবশেষে সম্প্রতি করোনামুক্ত হয়েছেন তিনি। ২০২০ সালের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন স্মিথ। তাকে সাত বার হাসপাতালে ভর্তি করা হয়। স্মিথ বলেন, ‘একটা সময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সবাইকে ডেকে পাঠিয়েছিলাম বিদায় জানানোর জন্য।’

যতোবারই ডেভের কোভিড পরীক্ষা করা হয়েছে, তত বারই তার রিপোর্ট পজিটিভ এসেছে। দশ মাস ধরে একজন কীভাবে করোনায় আক্রান্ত হতে পারেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সবাই। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগের বিশেষজ্ঞ এড মোরান জানিয়েছেন, স্মিথের শরীরে করোনাভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ছিল। অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়। তার দেহে দীর্ঘদিন করোনার বাসা বেঁধে থাকা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন গবেষকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status