ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মৃত চাচাকে দেখতে এসে লাশ হলেন ভাতিজা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 June, 2021, 1:15 PM

মৃত চাচাকে দেখতে এসে লাশ হলেন ভাতিজা

মৃত চাচাকে দেখতে এসে লাশ হলেন ভাতিজা

সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাক চাপায় আমিমুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম সিরাজগঞ্জ সদর থানার সাটিকাবাড়ী গ্রামের মৃত আবু সাইদ মন্ডলের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই কামরুল ইসলাম জানান, মৃত চাচাকে দেখতে বৃহস্পতিবার (২৪ জুন) বাড়িতে আসেন আমিনুল। আজ (শুক্রবার) সকালে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল গাজীপুর যাওয়ার পথে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় পৌঁছালে একটি গর্তে পড়ে মোটরসাইকেল উল্টে যায়। এতে আমিনুল মহাসড়কের উপর পড়ে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status