ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভয়াবহ টর্নেডোয় নি'হত ৫, বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 1:15 PM

ভয়াবহ টর্নেডোয় নি'হত ৫, বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ

ভয়াবহ টর্নেডোয় নি'হত ৫, বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ

ভয়াবহ টর্নেডোর জেরে চেক রিপাবলিকে কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে পাঁচজনের। দেশটির স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে চেক গণমাধ্যম এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার চেক রিপাবলিকের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই টর্নেডো আঘাত হানে। খবর দ্য সানের।

অস্ট্রিয়া এবং স্লোভাকিয়া সীমান্ত এলাকার কাছেই থাকা সাতটি গ্রাম ও হোডোনিন নামে একটি শহর এই টর্নেডোর জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টর্নেডোর পর জানানো হয়, প্রায় ১৫০ জন আহত হয়েছে ও মৃত্যু হয়েছে পাঁচজনের।

হোডোনিন শহরের একটি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ মোরাভিয়ান এলাকায় সাইক্লোনের তাণ্ডবের জেরে কমপক্ষে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

জানা গেছে, বেশ কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে চেক সেনাবাহিনী। বিপর্যয়ের জেরে প্রায় ৩০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পাশাপাশি প্রাগ-ব্র্যাতিস্লাভা রোডেও বিশাল ট্র্যাফিক জ্যাম দেখা যায় টর্নেডোর পর।

চেক রিপাবলিকের সেনাবাহিনী এখনও উদ্ধার কাজে ব্যস্ত রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার ডাক্তার এবং দমকল কর্মীরাও উদ্ধার কাজে সহায়তা করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status