ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল রাখা হবে না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 1:17 PM

মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল রাখা হবে না

মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল রাখা হবে না

তার একটি পদক্ষেপই সব কিছু বদলে দিলো। অপরাজিত থেকে ইউরো কাপের নকআউটে ফ্রান্স। আর মাঠের বাইরেও জয় পেয়েছেন ফ্রান্সের মুসলিম ফুটবলার পল পগবা।

গেলো ১৫ জুন জার্মানির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন পল পগবা। এরপর কোচের সঙ্গে আসেন সংবাদ সম্মেলনে।

তার কোক ও পানির বোতলের সঙ্গে একটি বিয়ারেরও বোতল রাখা ছিল। সেটি সরিয়ে নিচে নামিয়ে দেন তিনি। মূলত নিজের ধর্মীয় বিশ্বাস থেকেই এ কাজটি করেছিলেন পগবা।

এবার ইউরো কাপের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে আর কোনো মুসলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল রাখা হবে না।

এ সিদ্ধান্তের ভিত্তিতেই পগবার আরেক মুসলিম সতীর্থ করিম বেনজেমার সামনে রাখা হয়নি কোনো বিয়ারের বোতল। গেলো বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স।

ম্যাচটিতে জোড়া গোল করে স্টার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেনজেমা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেন তিনি। তার সামনে কোনো বিয়ারের বোতল রাখেননি আয়োজকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status