|
বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন এওয়ার্ড ২০২১ পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন এওয়ার্ড ২০২১ পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত উল্লেখ্য গত জুন মাসে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের ২৯টি দেশ থেকে ১০০৮ টি আবেদন গ্রহন করা হয়। এর মধ্যে ১৪২ জনকে প্রাথমিক নমিনেশন প্রদানের মাধ্যমে মোট ১৫ জনকে ৭টি ক্যাটাগরীতে বিজয়ী ঘোষনা করা হয়। বিডিএসআইএফের প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতি মো. আলী আকবর আশা জানান, আমাদের আয়োজনের মূল বিষয় থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রযুক্তি ব্যাবহার করে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডকে বিশ্ব্যব্যাপী তুলে ধরা ও বিশেষ সম্মাননা প্রদান করা। যার মাধ্যমে যুব সমাজ যেন সামাজিক উন্নয়নমূলক কাজে উদভুদ্ধ হয়। এ বছর আমরা করোনা পরিস্থিতে যে সকল কার্যক্রম ব্যাক্তিগত বা গ্রুপের মাধ্যমে এগিয়ে চিলো তাদেরকে পুরস্কৃত করেছি। তিনি আরও জানান বিডিএসআইএফ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রার অংশীদারী প্লাটফর্ম হিসেবে কাজ করে। আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সানি সারওয়ার, অ্যান্টি টেররিজম ইউনিট; রিয়েল ক্যাপিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আরিফুজ্জামান, চৌধুরী দৌলাত মাহমুদ জাফরি, সওদাগার ডট কমের প্রতিষ্ঠাতা আরিফ চৌধুরী, নাহিদ হাসান, ফারাহ মাহমুদ ট্রিনা, ডা: তানজিবা রহমান, মান্জুর আহমেদ সোহান (চেয়ারম্যান রিয়েল ক্যাপিটা গ্রুপ), নাফিসা আন্জুম খান, কাজী হাসান রবিনসহ আরও অনেকেই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
