ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কিশোরী শ্রমিকই বেশি ছিল কারখানায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 2:18 PM

কিশোরী শ্রমিকই বেশি ছিল কারখানায়

কিশোরী শ্রমিকই বেশি ছিল কারখানায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস বেভারেজে কাজ করেন হাজেরা বেগম। তার বয়স এখন ১৬ বছর। কিশোরগঞ্জ থেকে তিন বছর আগে এই কারখানায় প্যাকেজিংএর কাজে যোগ দেন তিনি৷ এখন তার ছোট বোনও এই কারখানায় কাজ করেন, তার বয়স ১৩। অভাবের কারণে অল্প টাকায় কাজ করে যাচ্ছেন তারা।


কোন বয়সী শ্রমিকরা বেশি ছিল কারখানায়?


খোঁজ নিয়ে জানা গেছে, এই কারখানায় কাজ করা শ্রমিকরাদের বেশির ভাগের বয়সই ১৮-এর নিচে। কম টাকায় শ্রমিক নেওয়ার জন্যই তাদের মূল উদ্দেশ্য। শ্রমিকদের দাবি, এই কারখানায় অধিকাংশ শিশুশ্রমিক কাজ করে। তাদের অনেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।


ভুলতা কর্ণগোপ এলাকায় ছয় তলা এই কারখানায় কাজ করতেন কয়েক হাজার শ্রমিক। এই ভবনের বিভিন্ন ফ্লোরে চলতো নানা কার্যক্রম। নিচ তলায় কার্টুন ও ফয়েল পেপার, দুই তলায় টোস্ট বিস্কুট, তিন তলায় বেভারেজ, লিচি ও বিভিন্ন জুস। এই ফ্লোরে এসিড থাকে। চতুর্থ তলায় চকলেট, পঞ্চম তলায় স্টোর এবং ষষ্ঠ তলায় প্যাকিং এর কার্যক্রম চলত।
স্থানীয়রা বলছেন, বিভিন্ন শিফটে ভাগ হয়ে এই কারখানায় ২৪ ঘণ্টাই কাজ চলত। বৃহস্পতিবার আগুল লাগার খবরে অনেকে ছুটে আসলেও মূল ফটক আটকে দেওয়া হয়। এমনকি উপর থেকে নামতেও দেওয়া হয়নি শ্রমিকদের। অনেকেই ভেতর থেকে আহাজারি করলেও তা কর্ণপাত করেনি কতৃপক্ষ।


আগুনে ওই কারখানার ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৫২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৪৯ জনের লাশ নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।


এদিকে এ ঘটনায় শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রম প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহতদের দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর এবং প্রতিষ্ঠানের কোনো ত্রুটি থাকলে তাদেরও কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।


প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর কারখানা ভবন থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া ভবনের ভেতরে আটকে পড়েন আরও অনেক শ্রমিক।
খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও ভবনের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে। রাতেই তিন শ্রমিকের মরদেহ উদ্ধারের পাশাপাশি আটকেপড়া কমপক্ষে ২৫-৩০ জন শ্রমিককে ভবন থেকে উদ্ধার করা হয়।


তবে আগুনের ভয়াবহতায় ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ ঠিকমতো এগোতে পারেনি। এরইমধ্যে ভবনে আটকাপড়ে নিখোঁজ হওয়া শ্রমিকদের উদ্ধারে দেরি হওয়ায় শুক্রবার (৯ জুলাই) সকালে পুলিশ ও সাংবাদিকদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শুক্রবার সকাল ১১টার থেকে থেকে সাড়ে ১১টায় পর্যন্ত অন্তত আধাঘণ্টা ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে কারখানার প্রধান ফটকের সামনে আনসার ক্যাম্প থেকে তিনটি শর্টগান খোয়া যায়; যার দুটি উদ্ধার হলেও অন্যটির খোঁজ এখনো মেলেনি।


এদিকে শুক্রবার দিনভর ওই ভবনে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫২টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৪৯টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। রাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ভবনটির আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণ চেষ্টার পাশাপাশি উদ্ধার অভিযান এখনও চলছে।


অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রম প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহতদের দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর এবং প্রতিষ্ঠানের কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status