|
নেইমারের প্যান্ট ছিঁড়ে ফেলল আর্জেন্টাইনরা
নতুন সময় ডেস্ক
|
![]() নেইমারের প্যান্ট ছিঁড়ে ফেলল আর্জেন্টাইনরা তবে নেইমারের আক্রমণ রুখতে গিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডারের ট্যাকলের সময় প্যান্ট ছিঁড়ে যায় নেইমারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল সে ছবি। এদিকে ম্যাচের শুরু থেকে দু’দলই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে ২২ মিনিটে লিড নেয় মেসির দল। ডি পলের লং পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোর করেন ডি মারিয়া। ২৯ মিনিটে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিলো আলবিসেলেস্তেরা। ডি মারিয়ার জোরালো শট রুখে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা। এর আগে ফাইনালের মঞ্চে শুরুর ১০ মিনিটে দেখা মেলেনি লাতিন আমেরিকার চিরাচরিত দৃষ্টিনন্দন ফুটবল। আর্জেন্টিনা-ব্রাজিল দু’দলের কেউই দর্শকের মন ভরাতে পারেনি। প্রথমবারের মতো বল পেতে মিনিট দশেক অপেক্ষা করতে হয়েছে সুপারস্টার লিওনেল মেসিদের। এদিকে ম্যাচ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত ও ফ্রন্টলাইনারদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলারসহ মাঠে উপস্থিত সবাই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
