|
অ্যাম্বুলেন্স চালকদের যৌ'ন হয়রানির শিকার নারী চিকিৎসক
নতুন সময প্রতিনিধি
|
![]() অ্যাম্বুলেন্স চালকদের যৌ'ন হয়রানির শিকার নারী চিকিৎসক শনিবার (১০ জুলাই) এমন অভিযোগ এনে হাসপাতাল চত্বর থেকে বহিরাগত অ্যাম্বুলেন্স স্ট্যান্ড প্রত্যাহার চেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করা হয়েছে। একই সঙ্গে নারী চিকিৎসকদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, হাসপাতালের জরুরি বিভাগের সামনে বাইরের অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। অ্যাম্বুলেন্স চালকরা প্রায় সময় নারী চিকিৎসকদের যৌন হয়রানি করেন। অবিলম্বে হাসপাতাল চত্বর থেকে বাইরের অ্যাম্বুলেন্স সরানো এবং উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
