ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
গৌরীপুরে বাসচাপায় অটোর দুই যাত্রী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:36 PM

গৌরীপুরে বাসচাপায় অটোর দুই যাত্রী নিহত

গৌরীপুরে বাসচাপায় অটোর দুই যাত্রী নিহত

ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় অটোর দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো চারজন আহত হয়েছেন। নিহত দুইজনই নারী। তবে তাদের নাম পরিচয় জানা যায় নি।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা অটোর সঙ্গে ভৈরব থেকে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এতে আহত হন আরও পাঁচ যাত্রী।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো এক নারীর মৃত্যু হয়। এ ঘটনার বাসটি উদ্ধার করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status