ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ঈদের নামাজ পড়ায় গ্রেফতার সেই ৪৮ বাংলাদেশি রিমান্ডে (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 4:09 PM

ঈদের নামাজ পড়ায় গ্রেফতার সেই ৪৮ বাংলাদেশি রিমান্ডে (ভিডিও)

ঈদের নামাজ পড়ায় গ্রেফতার সেই ৪৮ বাংলাদেশি রিমান্ডে (ভিডিও)

মালয়েশিয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজে অংশ নেয়ায় ৪৮ বাংলাদেশিকে গ্রেফতার করে আদালতে সোপর্দের পর ৩ ও ৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ।

বুধবার সকাল ১০ টায় ৩টি ভ্যানে করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করার পর বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে নামাজ আদায় করতে যান। কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে ১০০ মানুষকে নামাজ আদায়ের জন্য অনুমতি ছিল। কিন্তু অনুমতি নেই এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। সেই ২০০ জনকে খুঁজছে পুলিশ।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্বাস্থ্যবিধি না মেনে ঈদের নামাজ আদায়ের এ ঘটনায় সমালোচনায় পড়েছে প্রবাসী বাংলাদেশিরা।

সরকারের বেঁধে দেয়া আইন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায়ের এ দৃশ্যের ভিডিও স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশিসহ মোট ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status