|
আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলামের ঈদ শুভেচ্ছা বিনিময়
বাগমারা প্রতিনিধি
|
![]() আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলামের ঈদ শুভেচ্ছা বিনিময় অহিদুল ইসলাম ইউনিয়নের তাহির একডালা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী মোল্লাহর ছেলে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী। ঈদের নামাজ শেষে নিজগ্রামের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। তিনি সব শ্রেণির লোকজনের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তিনি বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন। তাঁদের সঙ্গে সময়ও অতিবাহিত করেন। ইউনিয়নের লোকজন তাঁকে কাছে পেয়ে খুশি হন। তাঁদের ভাষ্য তরুণ এই নেতা সব সময় তাঁদের পাশে রয়েছেন। এমন ভাবে খোঁজ খবর নেওয়াতে তাঁরা মুগ্ধ বলে মন্তব্য করেন। এর আগে এই নেতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে প্রচারণা চালান ও ঈদের শুভেচ্ছা জানান। তরুণ এই নেতা বলেন, ঈদের আনন্দ ইউনিয়নবাসীর সঙ্গে ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ। ইউনিয়নের প্রতিটি লোকজনকে নিজের পরিবারের সদস্য বলে মনে করেন। তাঁদের পাশে থাকতে ও নিজের যোগ্যতায় যতটুকু সম্ভব সেবা করার অদম্য ইচ্ছার কারণে শুভেচ্ছা বিনিময়। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানান। বাগমারাবাসীর অভিভাবক স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের আর্শিবাদ নিয়ে ও নির্দেশনায় ইউনিয়নের লোকজনের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
