ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ঈদের দিন সাকিবকে আইসিসির সুখবর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 7:11 PM

ঈদের দিন সাকিবকে আইসিসির সুখবর

ঈদের দিন সাকিবকে আইসিসির সুখবর

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ব্যাট ও বল হাতে আলো ছড়ানো সাকিব আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছেন।

বর্তমানে সাকিব আল হাসানের অবস্থান আট নম্বরে। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়েও বামহাতি এ অলরাউন্ডার  এগিয়েছেন ৩ ধাপ। ব্যাটসম্যানদের তালিকায় সাকিব রয়েছেন ২৮তম স্থানে।

বুধবার (২১ জুলাই) সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছে আইসিসি।

জিম্বাবুয়ে সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। তারই ছাপ পড়েছে র‍্যাংকিংয়ে।

সিরিজে ৮ উইকেট নেন সাকিব। তিনিই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। অন্যদিকে সাকিব দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলে একাই জেতান দলকে। বাকি

দুই ম্যাচে রান করেছেন ১৯ ও ৩০। সিরিজ সেরার পুরস্কারও জেতেন সাকিব আল হাসান।

এদিকে তৃতীয় ম্যাচে তামিম ইকবাল খেলেন ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস। এতে তিনি এগিয়েছেন এক ধাপ, আছেন ২৩ নম্বরে।

ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থানগুলোতে পরিবর্তন আসেনি। শীর্ষ পাঁচে যথাক্রমে বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেইলর ও অ্যারন ফিঞ্চ।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টই আছেন শীর্ষে। দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। দুইয়ে আছেন মুজিব উর রহমান, তিনে ক্রিস ওকস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status