ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
স্বামীর কুকীর্তিতে বিব্রত যে সব বলি তারকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 July, 2021, 1:55 PM

স্বামীর কুকীর্তিতে বিব্রত যে সব বলি তারকা

স্বামীর কুকীর্তিতে বিব্রত যে সব বলি তারকা

খালি চোখে তারাই সুখী পরিবারের সেরা নিদর্শন। রুপালি জগতের অভিনেত্রী স্ত্রী, স্বামী ধনকুবের বা স্বক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি। আমজনতার নজরে এমন জুটির সংসারই ‘স্বপ্নের সংসার’। তবে কখনো কখনো সে সব সুখের সংসারে কালো মেঘের ঘনঘটা লক্ষ্য করা যায়।

কিন্তু এমন স্বপ্নময় সংসারও দুঃস্বপ্ন দেখায়। তারকা হওয়ার সুবাদে অনুরাগী-সমালোচকদের নজর তাদের ওপর সবসময় নিবদ্ধ থাকে। ছোট্ট ভুলেই তাই বিতর্ক দানা বাঁধে। ভুল বোঝাবুঝি তৈরি হয়। স্বামীর জন্য স্ত্রী কিংবা স্ত্রীর দুর্নামে স্বামীর অসম্মান হয়, মুখ ডোবে। ক্ষুণ্ন হয় তারকাসুলভ ভাবমূর্তি।
অভিনেত্রী শিল্পা শেঠী সম্প্রতি এ পরিস্থিতির শিকার। নয়ের দশকের এ অভিনেত্রী সবে বলিউডে তার ‘কামব্যাক’ অর্থাৎ প্রত্যাবর্তনের পরিকল্পনা করছিলেন। পুরোটাই ভেস্তে দিল ব্রিটিশ শিল্পপতি রাজ কুন্দ্রার গ্রেফতারি।

আগেও আইপিএল কেলেঙ্কারিতে সামনে এসেছিল রাজের নাম। তবে এবার পরিস্থিতি একটু অন্যরকম। বলিউড অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে পর্নো ছবি বানানোর অভিযোগ উঠেছে। তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। সংবাদ মাধ্যমকে এড়াতে শিল্পাকে দুই সন্তানকে নিয়ে যেতে হয়েছে তার বাবা-মায়ের বাড়িতে।

অতীতে অবশ্য শিল্পার মতো পরিস্থিতির শিকার হয়েছেন আরও অনেক অভিনেত্রী। নিশা রাওয়াল, সুজান খান, মাদালসা শর্মা, দিব্যকুমার খোসলা, জারিনা ওয়াহাবের মতো অভিনেত্রীরাও তাদের স্বামীর কুকীর্তির জন্য অপদস্থ হয়েছেন। কী ভাবে? একনজরে ফিরে দেখা যাক—

অভিনেত্রী নিশা রাওয়ালের স্বামী কর্ণ মেহরা টেলিভশন দুনিয়ার পরিচিত নাম। নিশাও জনপ্রিয় মডেল-অভিনেত্রী। গার্হস্থ্য হিংসার শিকার নিশার কয়েকটি ছবি কিছু দিন আগেই নেটদুনিয়ায় ছড়িয়েছিল। যা দেখে চমকে গিয়েছেন নেটাগরিকরা।

ছবিতে নিশার কপাল ফেটে রক্ত পড়ছিল। পুলিশকে নিশা জানিয়েছিলেন, কর্ণ তাকে নিয়মিত মারধর করেন তো বটেই, তার সঙ্গে প্রতারণাও করছিলেন তিনি।
হৃতিক রোশনের এবং স্ত্রী সুজান খান এখন বিচ্ছিন্না। তবে হৃতিকের বারবার সহ-অভিনেত্রীর প্রেমে পড়ার অভ্যাস বিড়ম্বনায় ফেলে সুজানকে।
প্রথমে বারবারা মোরি, পরে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক। হৃতিককে পাঠানো ই-মেলে কঙ্গনার নগ্ন ছবি প্রকাশ্যে আসার পর সুজানের প্রতিক্রিয়া জানতে উঠেপড়ে লেগেছিল সংবাদমাধ্যম। সুজান অবশ্য প্রকাশ্যে হৃতিকেরই পাশে দাঁড়িয়েছিলেন।

অভিনেত্রী জারিনা ওয়াহাবের ক্ষেত্রে অবশ্য স্বামী আদিত্য পাঞ্চোলিকে নিয়ে বিড়ম্বনা অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কথা এতদিনে।

কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে পড়শির সঙ্গে অশান্তি করে তাকে মারধর কিংবা পূজা বেদীর কিশোরী পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ— বিতর্ক আদিত্যের ডাক নাম। আদিত্যর তৈরি এই সব বিতর্কের আঁচ প্রত্যেকবারই এসেছে জারিনার উপরেও। তবে মিডিয়ার চর্চা সামলেও মুখ বুজে স্বামীর পাশেই থেকেছেন জারিনা।

টি-সিরিজের প্রধান ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার মডেল এবং অভিনেত্রীও। দিব্যা বিড়ম্বনায় পড়েছিলেন ভূষণের বিরুদ্ধ এক মডেল ধর্ষণের অভিযোগ আনার পর। ভূষণ অবশ্য সেই সব অভিযোগ অস্বীকার করেন।

মাদালসা এ তালিকায় শেষ সংযোজন। তিনি মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ। ভারতীয় হিন্দি টেলিভিশন জগতের অভিনেত্রীও। মিঠুনের বড় ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে যখন এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল, তখন অস্বস্তিতে পড়তে হয়েছিল তাকেও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status