ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
কোরবানির মাংস নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, তিন সন্তানসহ স্ত্রীর বিষপান, শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 22 July, 2021, 1:46 PM

কোরবানির মাংস নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, তিন সন্তানসহ স্ত্রীর বিষপান, শিশুর মৃত্যু

কোরবানির মাংস নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, তিন সন্তানসহ স্ত্রীর বিষপান, শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে কোরবানির মাংস নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে তিন সন্তানসহ বিষপান করেছেন মা। এ ঘটনায় ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার মধ্যরাতে ওই উপজেলার সিপাহিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম মায়নুর।

পুলিশ সূত্রে জানা গেছে, সিপাহিরপাড়ার ইয়ার মোহাম্মদের বোনের বাড়ি থেকে কোরবানির মাংস দেওয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জেরে স্বামীর ওপর অভিমান করে মধ্যরাতে ঘরের দরজা বন্ধ করে মেয়ে নাফিজা, ছেলে মাইনুর ও রাকিবকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন মা মুরশেদা আক্তার। পরে প্রতিবেশীরা ছেলে-মেয়েদের কান্নার শব্দ পেয়ে উঁকি দিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোনো খবর না পেয়ে দরজা ভেঙে চারজনকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মাইনুরকে মৃত ঘোষণা করেন।

বড় মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জাকারিয়া বলেন, একজন মারা গেছে। বাকি তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মাংস নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status