ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ঝড়ে জাহাজ ডুবে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 July, 2021, 5:10 PM

ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ঝড়ে জাহাজ ডুবে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ঝড়ে জাহাজ ডুবে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি মাছ ধরার জাহাজ ডুবির ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩৩ জন।

চলতি সপ্তাহে দেশটির মধ্যাঞ্চলীয় পশ্চিম কালিমান্তান প্রদেশের সাম্বাস জেলায় প্রবল ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজগুলো ডুবে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধাম ইয়োপি হারিয়াদি জানান, সেদিন আবহাওয়া দফতর থেকে ঝড়ের পূর্বাভাস পেয়ে দুটি টাগবোট এবং কয়েকটি মাছধরা জাহাজ তীরে পৌঁছায়। আরও কয়েকটি জাহাজ নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এর মধ্যেই ঝড় আঘাত হানে তাদের ওপর।

তিনি জানান, ঝড়ে ১৮টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো থেকে ৮৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এদিকে আরও ৩ দিন উদ্ধার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। তবে আবহাওয়ার অবনিত হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে।

একটি হেলিকপ্টার, বিমান ও কয়েকটি জাহাজ নিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন হারিয়াদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status