ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
খাদে পড়ে ছিল প্রাইভেটকার, ৩ জনের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 22 July, 2021, 5:05 PM

খাদে পড়ে ছিল প্রাইভেটকার, ৩ জনের মরদেহ উদ্ধার

খাদে পড়ে ছিল প্রাইভেটকার, ৩ জনের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকাগামী প্রাইভেটকার খাদে পরে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন নারী ও একজন পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার সঠিক সময় জানা যায়নি। তবে হাইওয়ে পুলিশ বলছে, গতকাল বুধবার রাতে কিংবা আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময়ে প্রাইভেটকারটি খাদে পড়তে পারে।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসাইন জানান, তিনজনের মধ্যে প্রাইভেটকারের ড্রাইভার নয়ন, ও লিজা নামে এক নারীর নাম জানা গেছে। আরেক জনকে শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। তবে ঘটনাটি রাতের কোনো একসময় ঘটছে। স্থানীয়দের মাধ্যমে আমরা সকাল ৮টার দিকে খবর পাই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। তারা তিনটি মরদেহ শনাক্ত করেছে।

গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ‘আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আমরা তিনটি মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status