ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নারী বাড়িওয়ালাকে খুশি করলেই মিলবে বাসা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 1:18 PM

নারী বাড়িওয়ালাকে খুশি করলেই মিলবে বাসা

নারী বাড়িওয়ালাকে খুশি করলেই মিলবে বাসা

বাড়ি ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপনে এক অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছেন এক বাড়িওয়ালা। আর তা দেখে কী মন্তব্য করবেন সেটা খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। ওই মালিক বিজ্ঞাপনে জানিয়েছেন, তার এমন একজন ভাড়াটিয়া দরকার, যিনি হোম অফিস করবেন এবং তার আশপাশে ফুর্তি নিয়ে আসবেন।

জানা যায়, ওই বাড়িওয়ালা একজন পুরুষ। তার বয়স ৪০ বছর। তার আরো দুইজন ভাড়াটিয়া আছে। তাদের বয়স ২০ বছর এবং তারা দু'জনই নারী। বাড়িওয়ালা ডাবলিনের বাসিন্দা। নাম প্রকাশ না করে তিনি বিজ্ঞাপনের ওই বয়ানটি পোস্ট করেছেন বাড়ি ভাড়া সংক্রান্ত নেটমাধ্যমের একটি অ্যাকাউন্টে। যা পোস্ট হওয়ার কিছুক্ষণ পরেই ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাধ্যমে।  

তিনি লিখেছেন, ডাবলিনের স্যান্ডিমাউন্টে সৈকতের কাছেই তার চার বেডের একটি বাড়ি রয়েছে। ভাড়াও অনেক কম। কারণ, ভাড়া দেওয়ার লক্ষ্য উপার্জন নয়, বরং এমন একজনকে তিনি চান, যিনি তাদের কমিউনিটিতে আনন্দ- ফূর্তি আনবেন।

বিজ্ঞাপনের বয়ানে ওই বাড়িওয়ালা স্পষ্ট করেই জানিয়েছেন নিজের শর্তের কথা। বলেছেন, ‘এই মুহূর্তে যারা বাড়িতে আছেন, তাদের মধ্যে প্রথম জন হলেন বাড়ির মালিক, বয়স ৪০। ইনি একজন অবসর নেয়া মানুষ এবং বাগানপ্রেমী। দ্বিতীয় জন ব্রাজিলের নারী। বয়স ২০ বছর। ইনি বাড়ি থেকে কাজ করেন। তৃতীয় জন স্নাতকোত্তর ছাত্রী। তার বয়স ২০। ইনি আমেরিকার বাসিন্দা।’

এরপরই বিজ্ঞাপনে জানানো হয়েছে, এখন নতুন ভাড়াটিয়া একজন লেখক বা শিল্পী হলে ভালো হয়। তবে শর্ত হলো তাকে বাড়ি থেকে কাজ করতে হবে (হোম অফিস)। বিজ্ঞাপনে এমনটাই উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status