ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে সাক্ষী হতে যাচ্ছেন তার ৪ কর্মী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 1:22 PM

পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে সাক্ষী হতে যাচ্ছেন তার ৪ কর্মী

পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে সাক্ষী হতে যাচ্ছেন তার ৪ কর্মী

পর্ন ফিল্ম কাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা। ব্যবসায়ীর বিরুদ্ধে সাক্ষী হচ্ছেন তারই কোম্পানির চার কর্মী। এছাড়া রাজ কুন্দ্রার অফিসে ফের তল্লাশি চালিয়ে লুকনো একটি আলমারি খুঁজে পেয়েছেন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা।

হটশটস অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফির ব্যবসা চালাচ্ছিলেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এই অভিযোগে ১৯ জুলাই তাকে গ্রেফতার করা হয়। আপাতত বাইকুল্লা জেলে রয়েছেন রাজ।

এদিকে শুক্রবারই রাজ ও শিল্পার জুহুর বাড়িতে তল্লাশি চালিয়ে ছিলেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। শোনা গিয়েছে, রাজের বাড়ি থেকে ৭.৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাংকের লেনদেনের কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী অফিসাররা।

শনিবার রাজের বিহান এবং জে এল স্ট্রিমের অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। সেখানেই লুকনো আলমারির হদিশ পান তদন্তকারী অফিসাররা। রাজ ও শিল্পার জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের উপরও কড়া নজর রয়েছে মুম্বাই পুলিশের।

এর আগে এ বিষয়ে শিল্পা শেঠির বয়ান রেকর্ড করা হয়েছে। জানা যায়, তদন্তকারী অফিসারদের কাছে শিল্পা দাবি করেছিলেন তার স্বামী নির্দোষ। পর্নোগ্রাফি ও বোল্ড ভিডিওর মধ্যে তফাৎ আছে এমনটাও নাকি জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে পর্ণ ফিল্ম তৈরি এবং তা ছড়িয়ে দেয়ার অভিযোগে সাত দিন পেরিয়ে গেলেও এখনও পুলিশি হেফাজতেই আছেন রাজ কুন্দ্রা। আগামীকাল পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। তবে শোনা যাচ্ছে, ফের বাড়ানো হতে পারে তার পুলিশি হেফাজতে থাকার মেয়াদ। কেননা একের পর এক নতুন অভিযোগে ভারি হচ্ছে রাজ কুন্দ্রার অভিযোগনামা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status