ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ফেনীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 3:57 PM

ফেনীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার হিছাছরা ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর পানুয়া এলাকার তাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ও পৌরসভার বাঁশপাড়া এলাকার সলিম উল্লাহ’র ছেলে নিক্সন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে রনি ও নিক্সন মোটরসাইকেল যোগে হিছাছরা এলাকার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি হিছাছরা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status