ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
স্বামীকে পুলিশের সঙ্গে দেখেই শিল্পার চিৎকার, ‘কী দরকার ছিল এসবের?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 4:01 PM

স্বামীকে পুলিশের সঙ্গে দেখেই শিল্পার চিৎকার, ‘কী দরকার ছিল এসবের?

স্বামীকে পুলিশের সঙ্গে দেখেই শিল্পার চিৎকার, ‘কী দরকার ছিল এসবের?

পর্নকাণ্ডে জামিন পাননি বলিউডের তারকা অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তাকে আরও ১৪ দিনের জন্য জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে।

গত সোমবার রাজকে গ্রেফতার করা হয়। স্বামীর এমন কাণ্ডে নজরদারিতে রয়েছেন শিল্পাও। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে, একের পর এক প্রজেক্ট হাতছাড়া হচ্ছে শিল্পার। বলিউডের আলোচিত এ তারকা দম্পতির বাড়িতে শুক্রবার অভিযান চালিয়েছে পুলিশ। সেসময় রাজ কুন্দ্রাও ছিলেন সঙ্গে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্বামীকে দেখেই চিৎকার করে উঠেন শিল্পা। তিনি স্বামীর উদ্দেশ্যে বলেন, কী দরকার ছিল এসবের। আমাদের তো সবই ছিল। পরিবারের সুনাম নষ্ট হয়েছে, একের পর এক প্রজেক্টও হাতছাড়া হয়ে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status