ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পুলিশের গুলিতে আহত পুলিশ সদস্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 August, 2021, 7:11 PM

পুলিশের গুলিতে আহত পুলিশ সদস্য

পুলিশের গুলিতে আহত পুলিশ সদস্য

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওম) পুলিশ কনস্টেবল মো. শহীদুল ইসলাম (২১) গুলিবিদ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ শহীদুল ইসলামের সহকর্মী নাজমুল ইসলাম বলেন, সকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অসাবধানতাবশত পুলিশের গুলিতে তিনি আহত হন। তার কোমরের নিচে গুলি লাগে। পরে প্রথমে তাকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে বিএনপি ও পুলিশ সংঘর্ষের সময় অসাবধানতাবশত পুলিশের গুলিতে আমাদের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status