ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ দল ঘোষণার পরপরই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 10 September, 2021, 11:02 AM

বিশ্বকাপ দল ঘোষণার পরপরই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

বিশ্বকাপ দল ঘোষণার পরপরই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার ডেডলাইন ১০ সেপ্টেম্বর হলেও বাংলাদেশসহ বেশিরভাগ দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ৯ সেপ্টেম্বর। একই পথে হেঁটেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি)।

কিন্তু এসিবির টুইটার অ্যাকাউন্ট থেকে এ দল ঘোষণার ২২ মিনিটের মাথায় দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন লেগ স্পিনার রশিদ খান। যার ফলে এখন নতুন করে অধিনায়ক বাছাই করতে হবে এসিবিকে। সেটিও কি না শুক্রবারের মধ্যেই।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছিল আফগানিস্তান। এর খানিক পর ১১টা ১১ মিনিটে টুইটারে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন রশিদ।

এর পেছনে কারণ হিসেবে তিনি জানিয়েছেন, স্কোয়াড গঠনে তার কোনো মতামত না নেয়ার কথা। টুইটারে রশিদ লিখেছেন, ‘একজন অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল বাছাইয়ের অংশ হওয়ার অধিকার রয়েছে আমার। কিন্তু এসিবি মিডিয়ায় ঘোষিত দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটি এবং এসিবি আমার কোনো মতামত নেয়নি।’

রশিদ খান আরও লিখেন, ‘আমি এই মুহূর্তে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়।’

এসিবি কর্তৃক ঘোষিত আফগানিস্তান বিশ্বকাপ স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মোহাম্মদ নাবি, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নাইব, নবীন উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ।

রিজার্ভ: আফসার জাজাই ও ফরিদ আহমেদ মালিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status