ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিশ্বের বৃহত্তম সাপ এখন দুবাইতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 10 September, 2021, 11:04 AM

বিশ্বের বৃহত্তম সাপ এখন দুবাইতে

বিশ্বের বৃহত্তম সাপ এখন দুবাইতে

সম্প্রতি বিশাল একটি সাপের ঠাঁই হয়েছে আবুধাবির দ্য ন্যাশনাল অ্যাকুরিয়ামে। সাপটির বয়স ১৪ বছর, ওজন ১১৫ কেজি। সাত মিটার লম্বা সাপটিকে টানটান করে ধরতে লোক লেগেছিল মোট ১২ জন। ধারণা করা হচ্ছে, বর্তমানে বিশ্বে প্রদর্শনের জন্য রাখা জীবিত সাপগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

খালিজ টাইমসের খবর অনুসারে, দীর্ঘকায় সাপটি রেটিকিউলেটেড পাইথন বা জালের মতো নকশাযুক্ত অজগর। এটিকে টিএনএ’র প্লাবিত বনাঞ্চল অংশে রাখা হবে। সেখানে আরও আট সহস্রাধিক প্রাণীকে সঙ্গী হিসেবে পাবে অজগরটি।
রেটিকিউলেটেড পাইথনের আদিনিবাস দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া। এটি বিশ্বের দীর্ঘতম সাপ। তারা উন্মুক্ত পরিবেশে পাঁচ ফুট পর্যন্ত বাড়তে পারে। তবে এযাবৎ রেকর্ড করা সবচেয়ে বড় অজগরটির দৈর্ঘ্য ছিল ১০ ফুট।

উল্লেখ্য, অজগর বিষধর নয়। এটি মূলত নিজের প্রকাণ্ড শরীর ব্যবহার করে শিকারকে চেপে মেরে ফেলে, এরপর গিলে খায়। মানুষ শিকারের ক্ষমতা রাখা অল্প কিছু সাপের মধ্যে প্রথমদিকেই নাম আসে অজগরের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status