ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মাইক-ট্রেনের হুইসেলে, প্রাণ গেল মা-মেয়ের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 October, 2021, 12:08 PM

মাইক-ট্রেনের হুইসেলে, প্রাণ গেল মা-মেয়ের

মাইক-ট্রেনের হুইসেলে, প্রাণ গেল মা-মেয়ের

নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এলাকায় মাইকের শব্দে ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। পুলিশ বলছে, অরক্ষিত রেলক্রসিং এলাকায় রেল লাইন ব্যবহারে আরও সতর্ক হওয়া উচিত।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছিচড়াকান্দা গ্রামের পরিবেশ।  স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মোবারকপুর এলাকা থেকে নিজ গ্রামে আসছিলেন হাজেরা খাতুন। মাকে এগিয়ে দিতে মেয়েও রেললাইনের পাশ দিয়েই হাঁটছিলেন। ওই সময় সতরশ্রী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা চলন্ত ট্রেন তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।  নির্বাচনী প্রচারণা চলাকালীন মাইকের তীব্র শব্দে ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
 অরক্ষিত রেল ক্রসিং এলাকায় গেটম্যান না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেটম্যান দেওয়ার কথা ইতোপূর্বে রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন দুর্ঘটনা এড়াতে রেললাইন পারাপারে সতর্ক হওয়ার আহ্বান পুলিশের।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status