ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ধানক্ষেতে নারীর মরদেহ উদ্ধার
মোঃ সাজু সরকার, খানসামা দিনাজপুর
প্রকাশ: Saturday, 30 October, 2021, 2:56 PM

ধানক্ষেতে নারীর মরদেহ উদ্ধার

ধানক্ষেতে নারীর মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের খলিফা পাড়া এলাকায় অলোকা রায় (৪৫) নামে এক মহিলার লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার(৩০ অক্টোবর) আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের খলিফা পাড়া মরদেহ দেখা যায়।


ধারণা করা হচ্ছে গভীর রাতে দূর্বৃত্তরা শ্বাস রোধ করে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেছে। নিহত অলোকা খানসামা উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের তাঁতি পাড়া এলাকার গ্রাম পুলিশ সত্যেন রায়ের(৬৫) কন্যা। সকালে খলিফা পাড়া গ্রামের ধানক্ষেতে পাশে করলা ক্ষেতে রহস্যজনক  ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খানসামা থানা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।


ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার  করে জানান, "ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে দিনাজপুর সরকারি  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে  বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।তিনি আরো বলেন, নিহতের স্বামী পুলিশ হেফাজতে আছে। বাদী পক্ষ অভিযোগ দেওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে"।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status