|
পাটুরিয়ায় উদ্ধার কাজ যুক্ত হলো রুস্তম
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() পাটুরিয়ায় উদ্ধার কাজ যুক্ত হলো রুস্তম বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক (উদ্ধার) প্রধান সমন্বয়কারী মো. ফজলুর রহমান জানান, উদ্ধার কাজ আজ শনিবার শেষ হবে। কিন্তু কাত হয়ে ডুবে থাকা ফেরির বিভিন্ন অংশে পলি জমে তা আরও ভারি হয়েছে। ১২০ টন ওজন তুলতে সক্ষম ওই দু’জাহাজ দিয়ে প্রায় ৪ হাজার টনের ওজনের ডুবে থাকা ফেরি উদ্ধার করা সম্ভব নয়। বিধায় বিকল্প চিন্তা-ভাবনা চলছে। এদিকে পাটুরিয়া ঘাটে গত বুধবার ১০টার দিকে ১৭টি ট্রাক ও কয়েকটি মোটরসাইলে আমানত শাহ ফেরি হঠাৎ কাত হয়ে ডুবে যায়। স্থানীয় উদ্ধার জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ-পুলিশ সদস্যরা যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ চলছিল। উদ্ধারকাজ দ্রুত করতে মুন্সিগঞ্জ থেকে রুস্তম নামে উদ্ধার জাহাজা তলব করা হয়। কিন্তু ডুবে থাকা ফেরি উদ্ধারে বিকল্প সিদ্ধান্তের কথা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক গতকাল শুক্রবার সংবাদকর্মীদের জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
