ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পুকুরে নেমে প্রাণ গেল চার শিশুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 October, 2021, 5:35 PM

পুকুরে নেমে প্রাণ গেল চার শিশুর

পুকুরে নেমে প্রাণ গেল চার শিশুর

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে পৌর শহরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮), টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।

স্থানীয়রা জানান, ছয় শিশু আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে দুজন বাড়ি চলে যায়। বাকি চারজন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়।

দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা পুকুরে গিয়ে তাদের খোঁজ করেন। এ সময় কাদায় আটকে থাকা অবস্থায় চার শিশুকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত শিশুদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম সাংবাদিকদের চার শিশু নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status