|
পুলিশের গুলিতে আহত সেই যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() পুলিশের গুলিতে আহত সেই যুবকের মৃত্যু নিহত কাউসার সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের ব্যবসায়ী একরামুল হক সবুজের বড় ছেলে। গত ১৬ অক্টোবর ফেনী শহরের ট্রাংকরোস্থ বড় মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মাথা ও মুখে গুলিবিদ্ধ হয় কাউসার। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোনাগাজীর নিজ বাড়িতে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত থেকে তার অবস্থার অবনতি হলে শনিবার ভোর ৫টার দিকে তাকে ঢাকায় ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের চাচা আতাউল ইসলাম জানান, ওই দিন দোকানের মালামাল কিনতে কাউসার বিকালে ফেনী এসেছিল। মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার পর সংঘর্ষের সময় গুলিতে আহত হয় কাউসার। সে বাবার সঙ্গে ব্যবসা দেখাশুনা করতো। ঢাকা থেকে সোনাগাজী পৌর শহরের কাশ্মির বাজার সড়কের ভাই ভাই মঞ্জিলের বাসায় আনা হলে কান্নার রোল পড়ে যায়। মা-বাবা পরিবারের বড় ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ। শনিবার সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
