ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শো নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে -লিজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 12:48 PM

শো নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে -লিজা

শো নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে -লিজা

আমেরিকা সফর শেষে কদিন আগেই দেশে ফিরেছেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। দেশে ফিরেই তিনি যারপরনাই ব্যস্ত সময় পার করছেন। করোনার কারণে গত দুই বছর শো খুব কম আয়োজন হয়েছে৷ লিজাও শো তেমন করেননি। তবে করোনা পরিস্থিতি এখন উন্নতি হওয়ায় শো আয়োজন হচ্ছে সারা দেশে। লিজাও প্রায় প্রতিদিন স্টেজ শোতে অংশ নিচ্ছেন। ব্যস্ততা তো শুরু হয়ে গেলো৷ কেমন লাগছে? উত্তরে লিজা বলেন, করোনা মহামারীর শুরু থেকেই নিরাপদে থাকার চেষ্টা করেছি। বাসা থেকেই বের হয়েছি খুব কম।



তবে পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় এখন শো হচ্ছে। শো নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে। প্রায় প্রতিদিন শো করছি। শো ঢাকার বাইরে কেমন হচ্ছে এখন? লিজা বলেন, এরমধ্যে বেশ কিছু শো করলাম ঢাকার বাইরে। কুমিল্লা, সিলেট ও টাঙ্গাইলে শো করলাম। বেশ বড় মাপের শো হচ্ছে এখন। সামনেও ঢাকার বাইরে শো আছে। অনেক দিন পর শো আয়োজন হচ্ছে দেশব্যাপী। কেমন উপভোগ করা হচ্ছে? এ গায়িকা বলেন, স্বাভাবিক অবস্থায় বছরজুড়েই শোয়ের ব্যস্ততা থাকে আমার। তবে করোনা শুরু হওয়ার পর দীর্ঘদিনের গ্যাপ পড়ে যায়। সে সময় অনেক মিস করেছি স্টেজ ও শ্রোতাদের সরাসরি ভালোবাসা।

এখন শো শুরু হওয়ায় খুব বেশি ভালো লাগছে। তবে সময়টা অনিশ্চিত। কখন আবার কোভিড পরিস্থিতি খারাপ হয়, আর শো বন্ধ হয়ে যায় সেটা বলা যায় না। তবে দোয়া করি আগের অবস্থা যেন না হয়। নতুন গানের কি অবস্থা? লিজা বলেন, নতুন বেশ কিছু গান করেছি। সামনে ভিডিওসহ প্রকাশ করবো এগুলো। তবে এখন শো নিয়ে চাপে আছি। নতুন গান নতুন বছরে প্রকাশ করবো। সংগীতের সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে এখন? এ শিল্পী বলেন, এখন অবস্থা ভালো। নতুন গান, স্টেজ শো, টিভি শো নিয়ে শিল্পীরা ব্যস্ত। ভালো কাজ হচ্ছে। তবে এটা কতদিন দীর্ঘায়িত হয় বলা যাচ্ছে না। করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে আশা করবো ইন্ডাস্ট্রির অবস্থা এমন সচলই যেন থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status