ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শঙ্কা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কাজী হায়াৎ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 5:13 PM

শঙ্কা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কাজী হায়াৎ

শঙ্কা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কাজী হায়াৎ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। শঙ্কা কাটলেও এখনও পুরোপুরি সুস্থ নন তিনি, করতে হবে অস্ত্রোপচার।

বিষয়টি কাজী হায়াৎ নিজেই জানিয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

কাজী হায়াৎ বলেন, ‘চিকিৎসক বলেছেন, ওপেন হার্ট সার্জারি করতে হবে। খুব তাড়াতাড়ি করাতে হবে, যা আমি ২০০৫ সালে একবার করিয়ে ছিলাম। দেশের বাইরে গিয়ে হার্টে রিংও পরিয়েছিলাম। কিন্তু নতুন ব্লক ধরা পড়ায় এখন আবার অস্ত্রোপচার করতে হবে। ’

তিনি আরও জানান, এবার দেশেই ওপেন হার্ট সার্জারি করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন কাজী হয়াৎ। এরপর ইসিজিসহ তার দেহে যাবতীয় পরীক্ষানিরীক্ষা করা হয়।
[১] লর্ডস টেস্টে ৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল ≣ [১] দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ১১ বছরের কারাদণ্ড ≣ [১] ফ্লাইটে ঢুকে ডা. মুরাদকে বের করে নিয়ে যায় বর্ডার সার্ভিস এজেন্সি

বাবা কাজী হায়াতের জন্য দোয়া চেয়েছেন ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

চলতি বছর মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হন বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি। বছরখানেক আগে যুক্তরাষ্ট্রে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status