ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপের সমস্যায় ভরসা রাখুন এই ৩ কাঁচা সবজিতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 4:36 PM

ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপের সমস্যায় ভরসা রাখুন এই ৩ কাঁচা সবজিতে

ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপের সমস্যায় ভরসা রাখুন এই ৩ কাঁচা সবজিতে

সঠিক খাদ্যাভ্যাস এবং সুনির্দিষ্ট জীবনধারাই একাধিক জটিল রোগের আশঙ্কা থেকে রক্ষা করে।

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন খাদ্যতালিকায় কয়েকটি ফল, সবজি রাখা উচিত। ইদানিংকালে স্ট্রেস, টেনশন থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যা উত্তরোত্তর বাড়ছে। পাকা ফল, সবজির মতোই তিনটি কাঁচা সবজি রোজের খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। সেগুলো কী কী?

১. কাঁচা পেঁপে - ইমিউনিটি বুস্ট করতে এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের রোজ পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু পাকা ফলের মতোই কাঁচা পেঁপেরও প্রচুর গুণাবলি রয়েছে। কাইমোপ্যাপাইন ও প্যাপাইন প্রোটিন ও শর্করার পরিপাকে সাহায্য করে। হজমশক্তি বাড়ানোর পাশাপাশি আর্থারাইটিস, হাঁপানি ও ডায়াবিটিস রোগীদের রোজ কাঁচা পেঁপে খেতে বলছেন পুষ্টিবিদরা।

২. কাঁচা আম - প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাঁচা আমের জুড়ি মেলা ভার। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কাঁচা আম শরীরের জন্য ভীষণ উপকারী। লিভারের স্বাস্থ্য সুস্থ রাখতেও সাহায্য করে এটি। ফলে গ্যাস, অম্বলের মতো সমস্যাও কমে যায়।

৩. কাঁচ কলা - ভিটামিনে ঠাসা কাঁচ কলা যেকোনও রোগীদের জন্যই উপকারী। ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন বি সিক্স, পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে। যা নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ। ওজন কমাতেও সাহায্য করে কাঁচ কলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status