ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিএনপি নেতা আলালের বিরুদ্ধে যশোরে মামলা
মোহাম্মদ জসিম উদ্দিন খান তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 4:35 PM

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে যশোরে মামলা

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে যশোরে মামলা

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এবার যশোরে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

বেশ কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে বুধবার বেলা সাড়ে ১১টায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের সাম্প্রতিক এক বক্তব্য উদ্ধৃত করে বাদী বলেছেন, আসামির এমন আক্রমণাত্মক মিথ্যা, কুরুচিপূর্ণ ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচার মাধ্যমে প্রকাশও হয়েছে।

ফলে এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সুনাম ও সম্মানহানি ঘটেছে। মামলার বাদী গত ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দল ও দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এমন বক্তব্য শুনে আহত হয়েছেন। যে কারণে তিনি ন্যায় বিচার প্রত্যাশায় আদালতের স্মরণাপন্ন হয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী সুব্রত ব্যানার্জি জানিয়েছেন, আদালত তাদের অভিযোগটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ জানুয়ারি আসামিকে আদালতে হাজির হতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status