ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সৌরভকে ‘মিথ্যাবাদী’ বললেন কোহলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 5:16 PM

সৌরভকে ‘মিথ্যাবাদী’ বললেন কোহলি

সৌরভকে ‘মিথ্যাবাদী’ বললেন কোহলি

অধিনায়কত্ব প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলীর দাবি উড়িয়ে দিলেন বিরাট কোহলি অধিনায়কত্ব প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলীর দাবি উড়িয়ে দিলেন বিরাট কোহলি।

বিরাট কোহলির ওয়ানডে অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার পর থেকে এটি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয়। শুরুতে কোহলির টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, তিনি কোহলিকে অনুরোধ করেছিলেন ওয়ানডের নেতৃত্ব না ছাড়তে। আজ সংবাদ সম্মেলনে কোহলির দাবি, বোর্ডের তরফে এ বিষয়ে তাঁকে কোনো অনুরোধ করা হয়নি।

রোহিতের কাঁধে ওয়ানডে অধিনায়কত্ব তুলে দেওয়ার পর থেকে এর পক্ষে এত দিন যুক্তি দেখিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ। গত কয়েক দিন এসব নিয়ে মুখ না খুললেও এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না কোহলি। সরাসরি আজ জানিয়ে দিলেন ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরানোর আগে তাঁর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমাকে ফোন করেন প্রধান নির্বাচক। তিনি জানিয়ে দেন ওয়ানডে ক্রিকেটে আমাকে অধিনায়ক রাখা হচ্ছে না।’   

অধিনায়কত্ব প্রসঙ্গে সৌরভের করা দাবি উড়িয়ে দেন কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক বলেন, তাঁর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি ভালোভাবে গ্রহণ করে বোর্ড। এদিকে সৌরভ দাবি করেছিলেন যে কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেছিলেন তিনি।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status