ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 5:22 PM

দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু

দেশে করোনায় এখনও পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৩৮ জনদেশে করোনায় এখনও পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৩৮ জন। ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৩৮ জনে। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status