ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আর এনসিবির দপ্তরে হাজিরা নয়, আরিয়ানকে রেহাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 6:50 PM

আর এনসিবির দপ্তরে হাজিরা নয়, আরিয়ানকে রেহাই

আর এনসিবির দপ্তরে হাজিরা নয়, আরিয়ানকে রেহাই

জামিন তো পেয়েছিলেন। কিন্তু তার শর্ত ছিল অনেক। এর মধ্যে শর্ত মেনে প্রতি শুক্রবার এনসিবি–র দপ্তরে হাজিরা দিতে হত আরিয়ানকে। তা করতে গিয়ে প্রায় নাভিশ্বাস উঠছিল। এবার এই শর্ত থেকেই রেহাই মিলল আরিয়ান খানের। বুধবার বম্বে হাইকোর্ট জানিয়ে দিল, ফি শুক্রবার আর এনসিবি–র দপ্তরে হাজিরা দিতে হবে না আরিয়ানকে।

জামিনের এই শর্ত আর মানতে হবে না শাহরুখ–পুত্রকে। শুধু প্রয়োজনে দিল্লিতে এসে এনসিবি–র দপ্তরে হাজিরা দিতে হবে। যখন বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌ ডাকবে।
আরিয়ান জামিনের এই শর্ত লাঘব করার জনয় বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন। জানিয়েছিলেন, প্রতি শুক্রবার এনসিবি–র দপ্তরে প্রবেশের সময় সংবাদ মাধ্যম ঘিরে ধরে তাঁকে। এটা অস্বস্তিকর। মাদক মামলার তদন্ত এখন করছে দিল্লির সিট। তাই প্রতি সপ্তাহে মুম্বইয়ের অফিসে হাজিরা দেওয়ার সেভাবে আর মানে হয় না।

২ অক্টোবর গোয়াগামী একটি প্রমোদতরীতে তল্লাশি চালায় এনসিবি। আটক হন আরিয়ান খান সহ কয়েক জন। পরের দিন আরিয়ান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামিচা সহ আট জনকে গ্রেপ্তার করে এনসিবি। বারবার খারিজ হয় তাঁর জামিনের আবেদন। অবশেষে ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান। আদালত জানিয়ে দেয়, আরিয়ান আর তাঁর বন্ধুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মাদক নিয়ে যাওয়া বা সেবনের প্রমাণ মেলেনি। এই ঘটনায় মুখ পোড়ে এনসিবির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status