ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মমতাকে উদ্দেশ্য করে ‘‌মানিকে মাগে হিঠে’‌র সুরে ‘‌মা-‌মাটি-‌মানুষ‌ হিঠে’‌, শুনে নিন.‌.‌
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 6:56 PM

মমতাকে উদ্দেশ্য করে ‘‌মানিকে মাগে হিঠে’‌র সুরে ‘‌মা-‌মাটি-‌মানুষ‌ হিঠে’‌, শুনে নিন.‌.‌

মমতাকে উদ্দেশ্য করে ‘‌মানিকে মাগে হিঠে’‌র সুরে ‘‌মা-‌মাটি-‌মানুষ‌ হিঠে’‌, শুনে নিন.‌.‌

নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ‘মানিকে মাগে হিঠে’ গান। এরপরই বাংলায় বিভিন্ন গান এই গানের সঙ্গে ম্যাশ আপ করা হয়। সেগুলিও ভাইরাল হয়েছে। আর এবার শ্রীলঙ্কার গায়িকা ইওহানির ‘মানিকে মাগে হিঠে’ গানের সুরে একটি গান উৎসর্গ করা হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

গানের নাম মা-‌মাটি-‌মানুষ‌ হিঠে।’‌ কয়েকদিন আগেই নেটমাধ্যমে আপলোড করা হয়েছে এই গান। সমগ্র গানটিতে উল্লেখ রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর। উল্লেখ করা হয়েছে তাঁর সরকারের সাফল্য কাহিনি। গানের প্রথম লাইন ‘‌মা-‌মাটি-‌মানুষ হিঠে, এ তোমার স্নেহের হাতছানি, আমি জানি।’‌ এরপরেই গানের মধ্যে রয়েছে ‘‌তুমি মমতাময়ী মা.‌.‌তুমি জগজ্জননী মা।’‌

গানটি গেয়েছেন মেদিনীপুরের রাজেশ চক্রবর্তী এবং তাঁর মেয়ে অপরাজিতা। রাজেশবাবু এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত। গানের প্রযোজনাতেও ছিলেন রাজেশ। তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রী কাজের মাধ্যমে বিশ্বে নজির গড়েছেন। আর তাইগানটি গেয়ে মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করেছি।’‌ গানের গায়িকা তথা রাজেশবাবুর মেয়ে বলেন, ‘এর আগে কোনও দিন গান রেকর্ড করিনি। এই গানটিই প্রথম রেকর্ড করেছি।’‌ শুনে নিন জনপ্রিয় এই গানটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status