|
শেখ হাসিনার জন্য তিন পদের খাবার এনেছেন ভারতের রাষ্ট্রপতি (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
|
![]() শেখ হাসিনার জন্য তিন পদের খাবার এনেছেন ভারতের রাষ্ট্রপতি (ভিডিও) বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে তিনি বলেন, আমাদের দেশে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না সরকার, এখানে সব নাগরিকের সমান অধিকার। শাহরিয়ার আলম বলেন, বিশেষ করে গতবার ভারতের রাষ্ট্রপতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আম পাঠিয়েছিলেন তার ভূয়সী প্রশংসা করেন। ভারতের রাষ্ট্রপতি বলেছেন আমগুলো ভালো, মিষ্টি এবং সুস্বাদু ছিল। এবারের সফরে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তিন ধরনের খাবার নিয়ে এসেছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, উনার (রামনাথ কোবিন্দ) রাষ্ট্রপতি ভবনে নিজেদের তৈরি করা মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন প্রধানমন্ত্রীর জন্য। সেই খাবারগুলো যেন প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করেন সে বিষয়েও কথা হয়েছে। এছাড়া বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আলোচনায় প্রধানমন্ত্রী শান্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আগামী ৫০ বছর হবে সমৃদ্ধির। এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জরুরি। এর আগে আজ বুধবার সকালে রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতি কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঢাকায় পৌঁছানোর পর বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানান। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধ বিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার হিসেবে দেবেন। এরপর রামনাথ বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন। দেখুন ভিডিও |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
