ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পঞ্চগড়ে বসুন্ধরার অর্থায়নে ৭০০ অসহায়ের মাঝে কম্বল দিল শুভসংঘ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 8:59 PM

পঞ্চগড়ে বসুন্ধরার অর্থায়নে ৭০০ অসহায়ের মাঝে কম্বল দিল শুভসংঘ

পঞ্চগড়ে বসুন্ধরার অর্থায়নে ৭০০ অসহায়ের মাঝে কম্বল দিল শুভসংঘ

বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও কালের কণ্ঠ শুভসংঘের আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে বুধবার ১২টায় আটোয়ারী আদর্শ মহিলা কলেজ মাঠে ৪০০ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান বলেন, বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘ যেভাবে এই শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, সত্যি তা প্রশংসার দাবিদার। আমি বসুন্ধরা গ্রুপের এবং শুভসংঘের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

পঞ্চগড়ে বসুন্ধরার অর্থায়নে ৭০০ অসহায়ের মাঝে কম্বল দিল শুভসংঘ

পঞ্চগড়ে বসুন্ধরার অর্থায়নে ৭০০ অসহায়ের মাঝে কম্বল দিল শুভসংঘ


এ সময় উপস্থিত ছিলেন আটোয়ারী মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, আটোয়ারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সরকার হায়দার প্রমুখ।

বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও কালের কণ্ঠ শুভসংঘের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০টায় পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল পেয়ে ৬১ বছরের বকুল বেগম বলেন, ঘরে কেউ নাই বাবা। একা থাকি, তাই নাতিনটারে নিয়ে আসছি একটা কম্বল নেওয়ার জন্য। আমার নাতিন কম্বলটা পাইয়া ব্যাপক খুশি।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status