ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বাগমারায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 December, 2021, 1:30 PM

বাগমারায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

বাগমারায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

রাজশাহীর বাগমারায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের পাশাপাশি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাগমারা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, বিদ্যুৎ অফিস, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাগমারায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

বাগমারায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত


এর আগে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ৫০ বার তপোতধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম শুরু করা হয়।

মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, সাদা পায়রা এবং বেলুন উড়ানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের মুরু হয়।

পরে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স ালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিােগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status