রাজশাহীর বাগমারায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ৫০ বার তপোতধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম আরম্ভ হয়।
বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রষ্পস্তবক অর্পণ করেন নেবৃতৃন্দ। পরে উপজেলা আওয়ামী লীগ, ভবানীগঞ্জ পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, শ্রীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।