ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিজয় দিবসে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, বাসে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 December, 2021, 1:54 PM
সর্বশেষ আপডেট: Thursday, 16 December, 2021, 2:10 PM

বিজয় দিবসে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, বাসে আগুন

বিজয় দিবসে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, বাসে আগুন

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সংঘর্ষের এক পর্যায়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে বর্তমান ও সাবেক এমপির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

ঘটনার একপর্যায়ে দুপর ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজয় দিবসে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, বাসে আগুন

বিজয় দিবসে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, বাসে আগুন


পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে দুই রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। মরুড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status