ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পুলিশের এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 2:14 PM

পুলিশের এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন

পুলিশের এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৮ থেকে ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বুধবার পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগ্রহীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে আগামী ১৯ ডিসেম্বর।

এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ থেকে ৫ জানুয়ারি। কিন্তু পূর্ব নির্ধারিত এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ হলো ৮ থেকে ১০ জানুয়ারি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবর্তিত তারিখ অনুযায়ী শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আর ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এছাড়া ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status