ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিজয় দিবসে মোদির টুইট, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 2:19 PM
সর্বশেষ আপডেট: Thursday, 16 December, 2021, 2:23 PM

বিজয় দিবসে মোদির টুইট, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণ

বিজয় দিবসে মোদির টুইট, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণ

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধে আত্মত্যাগের জন্য বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের কথা স্মরণ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টুইট করেন।

মোদি টুইটে লিখেছেন, ৫০তম বিজয় দিবসে, আমি বীরত্ব ও আত্মত্যাগের জন্য স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের। একসঙ্গে যুদ্ধ করে আমরা অত্যাচারী বাহিনীকে পরাজিত করেছি। ঢাকায় রাষ্ট্রপতি জি'র (রামনাথ কোবিন্দ) উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও টুইটে উল্লেখ করেন মোদি।

পৃথক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর লিখেছেন, ৫০তম বিজয় দিবস উদযাপনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ লড়াই আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status