ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 2:25 PM

রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা

রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা

রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। আজ আমাদের বিজয়ের পঞ্চাশ বছর, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার সূর্য সন্তানদের।

সকালে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর একে একে ডিমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতারা পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা করেন বাঙালি পুলিশ সদস্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status