ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
নির্যাতন করতেন ফারিয়ার স্বামী, ভেঙে গিয়েছিল হাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 3:45 PM
সর্বশেষ আপডেট: Thursday, 16 December, 2021, 11:35 PM

নির্যাতন করতেন ফারিয়ার স্বামী, ভেঙে গিয়েছিল হাত

নির্যাতন করতেন ফারিয়ার স্বামী, ভেঙে গিয়েছিল হাত

অভিনেত্রী শবনম ফারিয়াকে শারীরিক নির্যাতন করতেন তাঁর স্বামী। নির্যাতনে তাঁর হাত ভেঙে গিয়েছিল। তবে মানুষ কী বলবে, পরিবার কীভাবে মানুষের সামনে মুখ দেখাবে তাই ভেবে মুখ খোলেননি। ঘটনার দুই বছর পরে আজ এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে মুখ খুললেন।

ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, অতঃপর প্রেম। তিন বছর প্রেম শেষে ২০১৮ সালে বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর সঙ্গে আংটিবদল হয় অভিনেত্রী শবনম ফারিয়ার। এর পরের বছরে ধুমধামে হয় তাদের বিয়ে। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জাঁকালো সে আয়োজনে উপস্থিত হন টিভি নাটকের খ্যাতনামা সব মানুষ।

বিয়ের ঠিক এক বছর নয় মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে তাদের। ২০২০ সালের ২৭ নভেম্বর তালাক দেন ফারিয়া। কারণ হিসেবে ফারিয়া তখন জানিয়েছিলেন, বনিবনা হচ্ছে না।

অবশেষে এক বছর পর ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী জানালেন- শুধু বনিবনা নয়, সাবেক স্বামীর নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।

নির্যাতন করতেন ফারিয়ার স্বামী, ভেঙে গিয়েছিল হাত

নির্যাতন করতেন ফারিয়ার স্বামী, ভেঙে গিয়েছিল হাত

বিষয়টি নিয়ে ফেসবুকে সরাসরি লিখেছেন এই তারকা। ফারিয়ার ভাষ্য, ‘‘মৃত মেয়েটার ছবি দেখার পর বারবার আমি দেড়/দুই বছর পেছনে ফিরে যাচ্ছিলাম। মনে পড়ছে, কীভাবে আমি ‘দেবী’ সিনেমার পুরো প্রোমোশন ভাঙা হাত নিয়ে করেছি।

যখন কেউ জানতে চেয়েছে, কী হয়েছে! বলেছিলাম, সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছি! আমার সাহস ছিল না সবাইকে বলার যে কীভাবে ব্যথা পেয়েছি! কারণ আমি জানতাম, এই মানুষটার সঙ্গেই থাকতে হবে। নইলে মানুষ কী বলবে! আমার মা সমাজে মুখ দেখাবেন কীভাবে! আমার দুই বোন যে স্বপ্ন নিয়ে এতো আয়োজনের প্ল্যান করছে তাদের কী জবাব দেবো! কাবিনের ৩ মাস না যেতেই এতকিছু! নিশ্চয়ই সমস্যা আমারই।’

সম্প্রতি রাজধানীর বনানী এলাকায় এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ—পাশবিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে মেঘলাকে। বিষয়টি বেশ দাগ কাটে ফারিয়ার। এই প্রসঙ্গেই নিজের নির্যাতনের কথাটি তুলে ধরেন ফেসবুকে।

ফারিয়া আরও বলেন, ‘‘আমি এইটা ভেবে দিনের পর দিন জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে, রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি! বারবার ভেবেছি, কিছু হলে সবাই আমাকেই খারাপ বলবে! কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমার মা আমার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছেন, সাহস দিয়েছেন। বুঝিয়েছেন, ‘মানুষ কী বলে’ তার চেয়ে নিজের ভাল থাকা আরও অনেক জরুরি। জোর করে বিয়ে টিকিয়ে রাখার চেয়ে বেঁচে থাকা আরও জরুরি!’’

ফারিয়া ইঙ্গিত দেন, বাগদানের পরপরই অপুর নির্যাতনে তার হাতে ফ্র্যাকচার ও আঙুল ভাঙে। এরপর এটা নিয়মিতই হয়েছে। যার ফলে বিয়ের পরপরই বিচ্ছেদের সিদ্ধান্তে এসেছিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status