ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
৩১ ডিসেম্বরের মধ্যে মোটরযানের নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 3:57 PM

৩১ ডিসেম্বরের মধ্যে মোটরযানের নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

৩১ ডিসেম্বরের মধ্যে মোটরযানের নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

যে সকল মালিক এখনো মোটরযানে নম্বরপ্লেট  সংযোজন করেননি, সেসকল মোটরযান মালিককে আগামী ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে নম্বরপ্লেট সংযোজন করে নেওয়ার জন্য অনুরোধ করেছে বিআরটিএ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

সংস্থাটির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযানে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন কার্যক্রম গত ২০১২ সালের  ৩১ অক্টোবর  হতে চালু আছে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে মোটরযানে নম্বরপ্লেট সংযোজনের জন্য মোবাইলে এসএমএস প্রেরণ করা হলেও নম্বরপ্লেট মোটরযানে সংযোজন করা হচ্ছে না।

যে সকল মালিক মোটরযানে নম্বরপ্লেট এখনো সংযোজন করেননি, সেসকল মোটরযান মালিককে আগামী ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে নম্বরপ্লেট সংযোজন করে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছে বিআরটিএ।

অন্যথায়, রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন মোটরযানের মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় বিআরটিএর বিজ্ঞপ্তিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status